ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ফেসবুকে হাসনাতের ইনকিলাব জিন্দাবাদ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল

ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম-সাময়িকসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পোস্ট করেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে এবার  দুই শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পরে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এ পোস্ট দেন তিনি।


পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’


এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দেবিদ্বার নিউমার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের ভিত্তিতে বাজার ইজারা-সংশ্লিষ্ট এক ব্যক্তিকে হাসনাত বলেন, নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না।


তিনি বলেন, আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পেটাবে, তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে, তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page